প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৩:১৫ পি.এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত

তালোড়া (বগুড়া) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়ার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের নিজ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা পাঠ করা হয়। পরবর্তীতে স্থানীয় কবি ও সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবিব, সদস্য মো. মহায়মিনুন ও শ্রেয়া ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA