
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৫:৩৯ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার তারাপুর মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয় । দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন আলোচনা সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারো সাধারণ মানুষ । সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর,সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুল রহমান অভি,সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন বিপ্লব,সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ আরিফ হোসেন । সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। এসময় ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় ঢাকা -১৯ আসন থেকে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত