
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১১:৩৯ এ.এম
জামায়াতের উদ্যোগে শহীদ হাদীর জন্য দোয়া মাহফিল

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা শাখার আয়োজনে শহীদ শরিফ উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) উপজেলার একটি নির্ধারিত স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমীর অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডঃ আতিক মুজাহিদ (জাতীয় নাগরিক পার্টি)।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ শরিফ উসমান হাদী ছিলেন একজন ভারতীয় আধিপত্যবিরোধী শক্তি এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে আপসহীন সংগ্রামী মানুষ। তিনি আজীবন অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বক্তারা আরও বলেন, শহীদ শরিফ উসমান হাদীর স্বপ্নের ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
দোয়া মাহফিলে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদ শরিফ উসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত