

সমীর সরকার, ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি: শেরপুর জেলার স্ত্রীবরদী উপজেলার জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় স্ত্রী মোছাঃ মার্জিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা'সহ ৭৩৪ জনের নামে মামলা দায়ের।
শেরপুরের ঝিনাইগাতীতে বিগত ২৮ জানুয়ারী বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে থানায় হত্যা এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল কে প্রধান আসামি সহ ২৩৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন।
শুক্রবার ৩০ জানুয়ারি/২৬ দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জনা।এজাহার থেকে জানান, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ড শুরু হয়।পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়, সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের পিটুনীতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।দলের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত