
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৩:৫২ পি.এম
জামালপুরের ইসলামপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ইসলামপুর প্রতিনিধি (জমালপুর)
জামালপুরের ইসলামপুর উপজেলা কার্যালয়ের সামনে উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২১ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামপুর উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতির আহ্বায়ক মাহবুব হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের অপেক্ষায় আছি। সরকার দ্রুত আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করবে বলে আশা করছি।”
কর্মসূচিতে সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকসহ উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত