প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৪:২৪ পি.এম
জামালপুরের ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা নামে নারী গ্রেপ্তার
আব্দুল আওয়াল: জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে সানন্দবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ থানার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তিনি আয়নাল হকের স্ত্রী।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA