প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:০৯ পি.এম
জামালপুরে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

সৈয়দ মুনিরুল হক নোবেল: 'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের অধ্যক্ষ আব্দুল হাকিম।
বিআরডিবি, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের কার্যকর সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA