প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:৫৬ পি.এম
জামালপুর পৃথক অভিযানে ইয়াবাসহ ৭-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল আওয়াল: গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযানে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১ ও ডিবি-২) ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি-১ জামালপুর সদর থানার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন এবং ডিবি-২ বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর স্থলবন্দরগামী সড়কে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ।
মাদকের বিস্তার রোধে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
মাদক ব্যবসায়ী কিংবা মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা জনগণের সহযোগিতা কামনা করে। জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA