
পিরোজপুর অফিস:: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জাতীয় মৎস সমিতির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয়ে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন, পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আজ তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়ানগরে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই গণজোয়ারেরই প্রতিফলন। বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে। অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে বিএনপির সব কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত