প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৪:৫২ পি.এম
জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়নুষ্ঠান

জিয়াউর রহমান, (মাগুরা): মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে আইডিয়াল ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমেদ খান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বিশ্বনাথ সরকার ও আইরিন নাহার।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজেরা বিনতে শরীফ ও সিয়াম শাহেদ।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক- কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA