
মাগুরার মহম্মদপুর উপজেলায় জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে মহম্মদপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমিনুর রহমান কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা আদায় করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় ফ্যাসিবাদী শাসনের জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে শহীদ ওসমান হাদি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত