
গতকাল ২৬ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ০৭ ঘটিকায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে জামথল ঘাটে আসার পথে বিয়ের বরযাত্রীর ৪০জন যাত্রীসহ একটি নৌকা মাঝপথে আটকা পড়ে। নৌকায় থাকা সকলেই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অধিবাসী।জামালপুর জেলা প্রশাসক এর নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, মাদারগঞ্জ এবং ফায়ার সার্ভিস, মাদারগঞ্জ উক্ত স্থানে উপস্থিত থেকে সকল কার্যক্রমে করেন।
তীব্র কুয়াশায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় সকালে কুয়াশা কাটলে অন্য একটি নৌকার সাহায্যে বেলা ১১.৩০ ঘটিকায় জামথল ঘাটে উক্ত নৌকাটি পৌঁছায়।
নৌকার সকল যাত্রী সুস্থ এবং নিরাপদ আছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত