

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় খোকন তরফদার (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে। স্থানীয়রা জানান, নিহত খোকন তরফদার বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত