# ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/
- Published: 2026-11-24T14:52:45+06:00
- Author: Alamin NV

**মোঃ আবুল কালাম,ঝিনাইদহ।**

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তা ও মাদক চোরাচালানের অভিযোগে
মো. আকবর আলী মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাটিলা
বিওপির অভিযানে আটক আকবর আলী মন্ডল, তাঁর বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে মামলা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ
মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের বটতলা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে 
বিশেষ টহল দল।
 হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আকবর আলী 
মন্ডলকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাটিলা মাঠপাড়া গ্রামের মৃত তহির উদ্দিন 
মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আকবর আলী মন্ডল একজন চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে মানুষ পারাপারে
সহায়তাকারী দালাল। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।

আটক আকবর আলী মন্ডলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-
এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো
হয়।
