
মোঃ আবুল কালাম, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র ভোমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষী রাণী (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অমরেন্দ্র ভোমিক গরুর জন্য ঘাস কাটার মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনের বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে অমরেন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন।
স্বামীর চিৎকার শুনে তাকে বাঁচাতে স্ত্রী মিনাক্ষী রাণী দৌড়ে গিয়ে ঝাপটে ধরেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA