
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:০১ পি.এম
ঝিনাইদহে বর্ণাঢ্য বিজয় মিছিল

জুবাইদা তাসমিম সেতু: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে 'সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ' একটি বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করে। মিছিলে "সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ" এর সকল সদস্য উপস্থিত ছিলেন। মিছিল শেষে সবাই ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিজয় মিছিলে 'সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ'- এর উপদেষ্টা মোঃ আশরাফুল জামান ডেপুটি রেজিস্টার ইসলামী বিশ্ববিদ্যালয় ও সম্পাদক দি ক্রাইম রিপোর্ট, সভাপতি মোঃ ফজলুল কবির গামা, সাধারণ সম্পাদক পাপন চৌধুরী, মাজেদ শাহ দি ক্রাইম রিপোর্ট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবাইদা তাসমিম সেতু সাব এটিটর নাগরিক ভাবনা, জান্নাতুল ফেরদৌস ঋতু, সাব ইন্সপেক্টর মুরাদুজ্জামান (ডিবি) সহ তার সহকারী পুলিশ ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
'সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ'- এর সভাপতি মোঃ ফজলুল কবির গামা বলেন,"এই দেশ আমরা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য হলেও আমাদের সকলের উচিত বছরের এই দিনটা তাদের স্মরণ করা।"
কেন্দ্রীয় শহীদ মিনারে ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ,সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, সদর পুলিশের সদস্যরা, আনসার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
তাছাড়া বিভিন্ন গণমাধ্যমের কর্মী, মিডিয়ার কর্মী সহ সাধারণ মানুষকে উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত