
জিল্লুর রহমান, লালমনিরহাট: সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করেছে অনলাইন সংবাদমাধ্যম ‘টাইমস অফ বাংলাদেশ’। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
২০ ই সেপ্টেম্বর রবিবার এলজিইডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাঃ মাওঃ জিল্লুর রহমান, দৈনিক নাগরিক ভাবনা লালমনিরহাট জেলা প্রতিনিধি ও ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা । পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম মমিনুল হক, প্রশাসক লালমনিরহাট জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ সালাম সাবেক কাউন্সিলর লালমনিরহাট পৌরসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস আলী খান উপদেষ্টা টাইমস অফ বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জামাল বাদশা টাইমস অফ বাংলাদেশ লালমনিহাট জেলা প্রতিনিধি।
বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের অসংগতি তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা ‘টাইমস অফ বাংলাদেশ’-এর আগামী দিনের পথচলায় আরও পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে ‘টাইমস অফ বাংলাদেশ’-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই পাঠকের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্তের খবর দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী দিনেও কাজ করে যাবে পত্রিকাটি।
পরে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে ‘টাইমস অফ বাংলাদেশ’ এগিয়ে যাক আরও বহুদূর—এই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA