
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১০:২৮ এ.এম
টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে আঘাত: বিএনপি নেতার ছেলে
![]()
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যমনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে ওয়ার্ড বিএনপি'র সভাপতির ছেলের কাছে হামলার শিকার হয়েছে আজানুর রহমান। হামলার শিকার আজানুর বাদি হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা ঘেছে।
ভুক্তভোগী অভিযোগে বলেন, (১৩ই মার্চ)শুক্রবার সকালে চুনা গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হকের ছেলে আশরাফুল ওরফে আশরাফের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এক পর্যায়ে ঘর থেকে নিয়ে আশা লোহার শাবল দিয়ে আমাকে মারতে থাকে আমি মাটিতে পড়ে গেলে আমাকে ফেলে চলে যায়। পরবর্তীতে আমার ভাইয়েরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশে অনইচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, আশরাফ বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ভারত থেকে আসা চোরা চালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। বর্তমানে ভোল পাল্টিয়ে বাবাকে বিএনপির নেতা বানিয়ে এখনো পুরা সিন্ডিকেট দখলে রেখেছে।
এছাড়া এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে দখলবাজের রাজত্ব করছে। এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা যায়। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিষয় মুখ খুললেই তাকে কিশোরগ্যাং দিয়ে মারপিট ও লাঞ্ছিত করা হয়।
এদিকে অভিযুক্ত আশরাফের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেন। কি দিয়ে মেররছেন এমন প্রশ্নোত্তরে তিনি, লোহার শাবল দ্বারা মারার কথা স্বীকার করেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির বলেন, আমি কথা বলে ঘটনাটা সম্পর্কে আগে জেনে নেই। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কারী যেই হোক যদি তার অন্যায় প্রমাণিত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বিষয়টা আমি দেখেছি তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। লিখিত অভিযোগ করলে আমি মামলা নেব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত