
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করলেও ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় আটক করা হয়।
নিহত দুইজনের পকেটে থাকা ভোটার আইডিতে প্রাথমিক ভাবে পরিচয় জানা যায়, শফিকুল ইসলাম রিংকন (২১) পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিন সাথালিয়া উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা, মুশফিকুর রহমান পিতা শাহাজাহান আলী, গ্রাম, গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর এবং অপরজন আশরাফুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা মেট্রো-ল-৫০- ৪১৭৬ নম্বর ব্লু রংয়ের একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯ নম্বর একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়। এরপর ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত