# ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়ায় ৫ দোকানে জরিমানা

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
- Published: 2026-11-23T15:10:16+06:00
- Author: Alamin NV

**সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:**

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেড লাইসেন্স না থাকায় ৫ টি দোকানে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার
টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে
ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১৯ ধারায় ঢাকা বেকারি,
সরকার সুজ,পায়ে পায়ে সুজ, ফারুক স্টোর ও প্রামানিক ইলেকট্রনিক্স সার্ভিসের দোকানে
প্রত্যেককের ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 ভ্রাম্যমাণ আদালত সূত্রে
জানা যায়, পৌর এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহায়তা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ।
