
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১০:১৮ এ.এম
ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রুপা খাতুন তাঁর স্বামী মো. অনিকের সঙ্গে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেন ছাড়ার সময় স্বামী আগে উঠে স্ত্রীকে হাত ধরে ওঠাতে চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
ঘটনার পরপরই আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত