প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৩:৩৯ পি.এম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে থাকছে না সেনাবাহিনী বললেন ইসি সানাউল্লাহ

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও: মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: কালবেলা
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হবে না।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে এবং আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।’
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নিরপেক্ষ নির্বাচনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি : ইসি সানাউল্লাহ
প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো থাকবে এবং ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে সুবিধা নিতে না পারে। এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের কাছে বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও রেসপন্স করার সার্বিক প্রস্তুতি রয়েছে।’
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA