
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের জাতীয়তাবাদ কৃষকদলের সিনিয়র সহ- সভাপতিকে ইয়াবা কেনা -বেচার সময় গত (১৯ নভেম্বর) গভীর রাতে রোজ মঙ্গলবার জেলা গোয়েন্দা ডিবি ০১ এর হাতে আটক হয় ।গ্রেফতার হওয়া লিটন আক্তার কে সানন্দবাড়ি বাজারে আটক করে এবং তার কাছে থাকা ৫০০ পিছ ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা প্রমান পেলে সংগঠনের ঐ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, লিটন আক্তার কে দলের প্রাথমিক পর্যায়ে সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কৃষক দল। আজ রাতে উপজেলা কৃষকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়,দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অবশেষে দলের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত