
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:২৫ এ.এম
ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে প্রস্তুতি সভা
![]()
মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ডিমলা।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরাজ্জান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে
পভাতফেরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভাদোয়া মাহফিলসাংস্কৃতিক অনুষ্ঠান
এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল মান্না,অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা, ডিমলা উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব এবং গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব ও ইতিহাস তুলে ধরাই হবে এবারের আয়োজনের মূল লক্ষ্য এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত