
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৪১ পি.এম
ডিমলায় দৈনিক নাগরিক ভাবনার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, নীলফামারী: দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বছরে পদার্পণ উপলক্ষে নীলফামারীর ডিমলায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম-এর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবির, সহ-সভাপতি জসিম উদ্দিন নাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ডিমলা উপজেলার সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব ডিমলা উপজলার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান দুলাল, সদস্য আরিফ ইসলাম আলাল, বাদশা সেকেন্দার ভুট্টু, প্রেসক্লাব ডিমলার হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সংস্থা ডিমলার মোঃ ইমরান ইসলাম, মোঃ সজিব ইসলামসহ উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, দৈনিক নাগরিক ভাবনা দীর্ঘদিন ধরে সুনামের সাথে প্রকাশিত হয়ে আসছে এবং নীলফামারী জেলায় পত্রিকাটির সুনাম অর্জনে জেলা প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জেলার গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত