প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৭ পি.এম
ডিমলায় সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ সেলিম রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সীমান্ত পিলার ৭৯১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিওপির একটি টহলদল হাবিলদার মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মোঃ সেলিম রহমানকে আটক করা হয়।
আটক সেলিম রহমান ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে একটি ইয়াবা সেবনের পাইপ, তিনটি ইয়াবা সেবনের ফয়েল—যার একটিতে ইয়াবার পোড়া অবশিষ্টাংশ পাওয়া যায়—একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।
পরে আটক সেলিম রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA