
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে হঠাৎ ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশের কার্যক্রমে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার শরীর ও টেবিলের ওপর পড়ে। এতে তিনি কাঁধে আঘাত পান। একই সঙ্গে টেবিলে থাকা পুলিশের কার্যক্রমে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও পলেস্তারার নিচে পড়ে ভেঙে যায়।
পরে আহত এএসআই মো. মসলিম উদ্দিনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
থানার ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়ার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA