
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:৪৫ পি.এম
ডেংগু প্রতিরোধে কলাপাড়ায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন
![]()
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ক্লিনিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী। এই ক্যাম্পেইন ডেংগু রোগ প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর এরিয়া থেকে ক্লিনিং ক্যাম্পেইন শুরু করা হয়। তবে এই কার্যক্রম ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রকল্প প্রতিনিধি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল আজিজুল ইসলাম। উক্ত ক্লিনিং ক্যাম্পেইনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রাসাদ অধিকারী ছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মহিপুর থানা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বাবু, কলাপাড়া পৌরসভা ইনসট্রাক্টর মোঃনুরুল হক সহ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মহিপুর থানা ও কলাপাড়া উপজেলার ২০ জন সেচ্ছাসেবক। সামাজিক কাজে অংশগ্রহন করতে পেরে ব্র্যাক কে ধন্যবাদ জানান সেচ্ছাসেবক বৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত