নাগরিকভাবনা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭৫ জন পুরুষ ও ১৯৮ জন নারী।
রোববার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৯ জন নারী।
আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জনে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA