
বুধবার (১৪ ডিসেম্বর) বগুড়ার শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ ২' অভিযানে উপজেলার মাদলা ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ (৪৮) ও বগুড়া পৌসভার ১৩নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ স্মরন (৩৫) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হারুন অর রশিদ উপজেলার চাঁচাইতারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। অপর আসামি মোঃ স্মরন উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত রফিক কামালের ছেলে। তাকে একটি বিদেশী বার্মিজ চাকুসহ উদ্ধার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনের পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, 'ডেভিল হান্ট ফেজ ২' অভিযানে ২ জনসহ সিআর ওয়ারেন্টমূলে ১জন মোট ০৩ জন আসামি গ্রে'ফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত