নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সুমন রায় (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন রায় ওই গ্রামের বাবলু রায়ের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। পরদিন পরিবারের সদস্যরা তাকে বাড়িতে একা রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
বুধবার সকালে প্রতিবেশীরা গোয়ালঘরে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA