

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলের উদ্দেশ্য রওনা হওয়া হাজার হাজার যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে এবং তীব্র গরম জনজীবন অতিষ্ঠ সাধারণ যাত্রীদের কথা ভেবে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু'র পক্ষ থেকে সাধারণ পথচারী ও যাত্রীদের মাঝে কোমল পানি বোতল, ও বিস্কুট এবং হাতপাখা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি লক্ষ্য করা যায়। বেলা বাড়তেই থেমে যানজট সৃষ্টি হয় এ রুটে। ধীরে ধীরে যানজটের তীব্রতা বাড়তে থাকে। সেতুর ওপর দুর্ঘটনা ঘটার কারণে যানজট আরও বাড়তে থাকে। একপর্যায়ে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
এদিকে প্রচণ্ড গরমে যানজটের কবলে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের তাদের কথা মনে করে নিজ উদ্যোগে প্রচন্ড যানযটে ঢাকামুখী যাত্রীদের মাঝে সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় পানি বোতল, প্যাকেট বিস্কুট ও হাতপাখা বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু'। এসময়ে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা এস এম জুয়েল, নুরুল আলম তরফদার প্রমুখ।
উল্লেখ্য, আজ শনিবার (১৪ জুন) শেষ ছুটির দিন হওয়ার কারনে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকা ঘুরে দেখা যায়, ঢাকাগামী লেনে গাড়ির প্রচুর চাপ থাকায় যানজট ও ধীরগতিতে চলাচল করছে যানবাহন। নলকা মোড় থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার থেমে থেমে গণপরিবহন চলাচল এবং কখনও কখনও একদম আটকে যায়। এসময় যানবাহন ছেড়ে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখা যায়।বাস-ট্রাকের সঙ্গে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ভিড় লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষদের।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত