
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:১৪ পি.এম
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়

রাজু আহমেদ, রাজবাড়ী: পদ্মার গা-ঘেষা রাজবাড়ীর জেলা অবস্থিত পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা ও পাঁচটি থানা ৪২ টা ইউনিয়ন এই হল ছোট্ট শহর রাজবাড়ী তবে দুঃখের বিষয় হলো গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে নিয়মিতভাবে আনা ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের একপাশে। এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ভুগছেন পথচারী, যাত্রী ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করা বর্জ্য প্রতিদিন মহাসড়কের ধারে ফেলে রাখা হয়। এতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, দুর্গন্ধে টেকা দায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যাত্রীদের নাক-মুখ চেপে ওই এলাকা পার হতে হয়। অনেক সময় দুর্গন্ধে বমি বমি ভাবও দেখা দেয়। দীর্ঘদিন ধরেই এই দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা, চালক ও পথচারীরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশে বর্জ্য ফেলা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। দ্রুত বিকল্প ডাম্পিং ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
পথচারী হাসান ও অটোরিকশা চালক রাসেল মোল্লা বলেন, এলাকাটায় এত বর্জ্য জমে থাকে যে হাঁটাচলা করাই কষ্টকর হয়ে পড়েছে। দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না। কুকুর ময়লা রাস্তায় টেনে আনে, এতে অনেক সময় মোটরসাইকেলের দুর্ঘটনাও ঘটে। বৃষ্টির সময় ময়লার পানি রাস্তায় মিশে আরও দুর্গন্ধ ছড়ায়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের কাজ সম্পূর্ণর পথে খুবই দ্রুত এ সমস্যার সমাধান হবে,তিনি আরো বলেন, আমি যতদিন এখানে আছি সব সময় চেষ্টা করব গোয়ালন্দ উপজেলা বাসিকে সুন্দর ও সুশৃঙ্খল একটি শহর উপহার দিতে,সকলে আমার জন্য দোয়া করবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত