
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৫:১১ পি.এম
ঢাকা বাইপাস সড়কের পলখান এলাকায় আন্ডারপাসের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-বাইপাস সড়কের পলখান এলাকায় আন্ডারপাসের দাবীতে স্থানীয় ১২ গ্রামের বাসিন্দা ও ৮ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে । ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখানে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্বে দেন নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন আকন্দ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পলখান উচ্চ বিদ্যালয়, পলখান কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবকসহ হাজারো বাসিন্দা।
এ সময় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের পলখান থেকে বেলদী সংযোগ সড়ক দিয়ে স্থানীয় ১২ গ্রামের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। এ সড়কে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলপ্রাণ শিক্ষার্থী, মুসুল্লিদের যাতায়াত হয়। কিন্তু ঢাকা বাইপাস সড়কটি ৮ লেনে উন্নীতকরণের নকশায় গুরুত্বপূর্ণ এ সড়কের সংযোগস্থলে রহস্যজনক কারনে কোন আন্ডারপাস রাখেনি। তাই অবিলম্বে নিরাপদ সড়ক পারাপারের জন্যে আন্ডারপাস বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত