
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৩:৫৬ পি.এম
তাড়াইলে ওয়ারেন্টভুক্ত আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে!

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আওয়ামী নেতা দেলোয়ার হোসেন ফুল মিয়া। ওয়ারেন্টভূক্ত আসামি হয়েও দৈব শক্তিবলে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। বিগত ১৬ বছরে তাড়াইলে তার নেতৃত্বে লুটতরাজ টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু প্রায় সকল অবৈকাজে লিপ্ত থেকে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। পৈত্রিক সূত্রে মাত্র দুই শতক বাড়ি পান দেলোয়ার হোসেন ফুল মিয়া। কিন্তু আওয়ামী লীগের জাদুর কাঠি হাতে পাওয়ার মাধ্যমে রাতারাতি কোটিপতি বনে যান তিনি।বর্তমানে তার রয়েছে নিজস্ব মালিকানাধীন মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার তাড়াইল। পাচতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মানাধীন রয়েছে। ৫ ই আগষ্টের পরে কিছুদিন নীরব থাকলেও আবার সরব হয়ে উঠেছে। মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর নিচে ফুল মিয়ার রয়েছে একটি পতিতালয় আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে চলছে এই ব্যবসা এবং এখানে একটি টর্চার সেল রয়েছে। তাছাড়াও সেখানে প্রকাশ্যে ইয়াবা সেবন করা হয়। ৫ ই আগষ্টের পূর্বে তাড়াইল থানার মোড়ে সক্রিয়ভাবে ছাত্র জনতার উপর হামলায় দেলোয়ার হোসেন ফুল মিয়া অংশ নেয়। এই অভিযোগে তাড়াইল থানা পুলিশ দেলোয়ার হোসেন ফুল মিয়া কে গ্রেপ্তার এর চেষ্টা করে ব্যর্থ হয়। তার কিছুদিন পর হইতে দেলোয়ার হোসেন ফুল মিয়া প্রকাশ্যে আবার আগের মত তার ত্রাসের রাজত্ব কায়েম করতেছে যেখানে থানা নীরব। সম্প্রতি ২০/০৩/২৫ ইং তারিখে এক সন্ত্রাসী মামলায় কিশোরগঞ্জ কোর্ট ওয়ারেন্ট এর আদেশ দেয়। বিগত ২৭/০৩/২৫ ইং তারিখে কোর্ট ওয়ারেন্ট থানায় পাঠালেও থানার কর্তব্যরত পুলিশ কনস্টেবল ইচ্ছাকৃতভাবে ওয়ারেন্ট রিসিভ করে নাই। আমল গ্রহণকারী আদালত- ০৬, মো; নং- সি আর ১১০/২৫ এই মামলায় বর্তমানে দেলোয়ার হোসেন ফুল মিয়া ওয়ারেন্ট ভুক্ত আসামী। বিজ্ঞ আদালতের বেঞ্চ সহকারী ওয়ারেন্ট এর বিষয়টি নিশ্চিত করেছেন। তাড়াইল থানার এসআই লুতফর বলেন যে মাসের ২৫ তারিখের পরে থানায় কোন ওয়ারেন্ট রিসিভ করে না। তাই আমরা এই আসামীকে গ্রেপ্তার করব না। তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, এই বিষয়ে আপনি থানায় এসে ওয়ারেন্ট অফিসার এর সাথে কথা বলেন। অনেক চেষ্টা করলেও তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। ওয়ারেন্ট অফিসার ইব্রাহিম বলেন, এখন কোর্ট বন্ধ কোর্ট খোলা হলে আমি ব্যবস্থা নিব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত