
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৩:৫৬ পি.এম
তাড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ে প্রায় ৩০০ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক ও ৪ জন স্টাফ রয়েছে।
বৃহস্পতিবার সকাল হইতে বিকাল পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে অত্র ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী শুভ উদ্ধোধন করেন। অত্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ১৮ টি ইভেন্টে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রায় ছয় বছর পর এ বিদ্যালয়ে অত্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করুনাসহ এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলার জন্য এ ক্রীড়া প্রতিযোগিতা বিগত ৬ বছর অনুষ্ঠিত হয় নি। ক্রীড়া শিক্ষক আব্দুল কাইয়ুম ভূইয়া বলেন, আমরা দীর্ঘ প্রায় এক মাস অনুশীলন করেছি। তার ফসল আজকে পাচ্ছি। প্রতি বছর এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে শিক্ষার্থীরা আরো ভাল করবে।
অত্র ক্রীড়া প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ধারাভাস্যকার নয়ন দেব, সাংবাদিকবৃন্দ প্রমূখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত