
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৯:৪৩ পি.এম
তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুন্দর রাষ্ট্র পরিচালিত হবে : ডাঃ বাচ্চু

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দারগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী ও আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, মুসলেম উদ্দিন মৃধা, বিএনপি নেতা আনোয়ার হোসন, আহসান কবির, আবুল হোসেন, সাইফুল হক মোল্লা, সাফায়েত হোসেন, বিল্লাল হোসেন, শাহজাহান সজল,খোকন প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান,রেজাউল করিম খোকন, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত