
পিরোজপুর অফিস:: জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেছেন,তারেক রহমান সময় ও তারুণ্যের অহংকার। “ধানের শীষে ভোট দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে তিনি দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন। বৃহস্পতিবার পিরোজপুরের জিয়ানগরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাঈদ খান বলেন, জিয়ানগর উপজেলা জিয়া পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। ধানের শীষে ভোট দিয়েই জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব। সাঈদ খান অভিযোগ করে বলেন, শুধু নামের কারণেই বিগত সরকার জিয়ানগরের কোনো উন্নয়ন করেনি। "এবার প্রমাণ করতে হবে এই নামের কারণেই জিয়ানগর বাংলাদেশে সবচেয়ে বেশি পুরস্কৃত উপজেলা হবে"। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক’। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি বিশেষ কোনো ব্যক্তি নই, আপনাদের ভাই, গ্রামের সন্তান। ভাগ্যের কারণে শহরে থাকি। সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন, অথচ অনেক সময় তারাই যথাযথ সম্মানী পান না।” বিগত সরকারের দমন–নিপীড়নের কথা তুলে ধরে সাঈদ খান বলেন, “আমরা কেউ নির্যাতন থেকে রক্ষা পাইনি। বাড়িতে ঘুমাতে পারিনি, পরিবার–পরিজন রেখে পালিয়ে থাকতে হয়েছে। এসব ভুলে গেলে চলবে না।” মতবিনিময় সভায় উপস্থিত বি এন পির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে বিভেদ সৃষ্টি করা যাবে না। জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষকদের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, নতুন এক প্রজাতির ধানের বীজ উদ্ভাবন হয়েছে যার নাম দেয়া হয়েছে কমল বীজ। কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হচ্ছে। সাঈদ খান বলেন, আমি আপনাদের ভালোবাসায় বিশ্বাসী, আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।” মতবিনিময় সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত পিরোজপুর -১ আসন থেকে আগামীতে জিয়া পরিবারের কাউকে প্রার্থী দিতে হবে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর নির্বাচণে এ আসন থেকে বি এন পির এম পি নির্বাচিত হলেও সে সময়ে সংসদের পূর্ণতা না পাওয়ায় আমাদের মনোকষ্ট রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত