
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৩:৫৬ পি.এম
তালার খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরার তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত