
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৪৪ পি.এম
তালোড়া কবিতা সংসদের আয়োজনে প্রয়াত সভাপতি মজিদ খন্দকারের স্মরণ সভা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের প্রয়াত সভাপতি মরহুম আব্দুল মজিদ খোন্দকারের স্মৃতি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫শে জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় চত্বরে কবিতা সংসদের উদ্যোগে প্রয়াত সভাপতি মরহুম আব্দুল মজিদ খোন্দকারের স্মৃতি স্মরণ ও আলোচনা সভা কবিতা সংসদের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় সন্মানিত অতিথি বক্তব্য রাখেন নাগর গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত নৌবাহিনী কমান্ডার (পিএসসি) মোঃ মোনওয়ার তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম টুটুল, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক, শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি মোঃ আল মুক্তাকিন মুরাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান আলী বাদশা, মোঃ খাদেমুল ইসলাম, দিনেশ চন্দ্র শীল, মোঃ আরাফাত হোসেন, মোঃ আব্দুল মজিদ হারুন, আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত মরহুম আব্দুল মজিদ খোন্দকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত