
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগরের কবিতা সংসদের ২৬৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সংসদের কার্যালয়ে এ সাহিত্য আসরের আয়োজন করা হয়।সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে এবং কবি মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমান।এছাড়া উপস্থিত ছিলেন সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান, প্রচার সম্পাদক মুন্নি রায় সান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দীনেশচন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব, শ্রেয়া ঘোষসহ সংসদের কবি, সাহিত্যিক ও সদস্যবৃন্দ।সাহিত্য আসরে কবিতা পাঠ, সমসাময়িক সাহিত্য নিয়ে আলোচনা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে আগামী পাক্ষিক সাহিত্য আসর আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কবি ও সাহিত্যিকরা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA