সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৭৬তম পাক্ষিক সাহিত্য আসর ও ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের পরিচালনায়
সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং কবিতা পাঠের মধ্যে দিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, এবং সদস্য মো. মহায়মিনুন, লাভলি খন্দকার ও মোঃ সামিম হোসেনসহ অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে কবিরা তাদের নিজস্ব রচনা থেকে কবিতা পাঠ করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA