প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৪:৩৪ পি.এম
তালোড়া পৌর পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার তালোড়া পৌর এলাকায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও তালোড়া পৌর প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলো ও সুপেয় পানির সংস্থানসহ অন্যান্য আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে চাই। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তালোড়া পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজামণ্ডপ কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA