
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:৫৮ পি.এম
তালোড়া বন্দর নগর কবিতা সংসদের নয়া কমিটি গঠন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: রগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সি সভাপতি ও কবি মোমিন ইসলাম শাওন কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংসদের গঠনতন্ত্র অনুসারে ৫ জন উপদেষ্টা ও ১৬ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বুধবার ২১শে জানুয়ারি সকাল ১০ টায় কবিতা সংসদের কার্যালয়ে মাসিক সাধারণ সাভায় নতুন কমিটি গঠন করা হয়। সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় এ সভায় সকলের সম্মতি ক্রমে আলোচনা সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আজম আলী খান, মোঃ আব্দুল জলিল খন্দকার, মোঃ অাফজাল হেসেন, মোঃ মোজাম্মেল হোসেন আকন্দ, সহ সভাপতি মোঃ ইয়াছিন হোসেন,যুগ্নসম্পাদক দিনেশ চন্দ শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃহাবিব হাসান, অর্থ সম্পাদক মোঃআব্দুল মজিদ হারুন,দপ্তর সম্পাদক আহসান হাবিব , প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্তনা রানী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শামছুন নাহার, সদস্য রাজন ভূইয়া অপু, আবু সাইদ ,ফজলুল হক, শিমুল, মোছাঃ লাভলি খন্দকার,মুহায়মিনুন প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত