
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৩:৪৬ পি.এম
তিস্তার নদীর পানি কমছে
![]()
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানির মাত্রা ডালিয়া পয়েন্ট বিপদসীমার ৫২. সেমি নিচে ছিল, কিন্তু মাত্রাতিরিক্ত ভারতের পাহাড়ি ঢলে এবং গজলডোবা ব্যারেজের কপাট খুলে দেওয়ায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে বিপদসীমা অতিক্রমের ৫২.২ সেমি অতিক্রম করে বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করেছিল।
বুধবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।
জানা যায়, সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার স্পর্শ করে। তবে সকাল ৯টায় তা কমে ৫২ দশমিক ৭ সেন্টিমিটারে নেমে আসে, যা বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে।
ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, রাত থেকে পানি কমতে শুরু করে। এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল আছে। তবে চোখ রাখতে হচ্ছে উজানের পরিস্থিতির দিকে।
এদিকে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই সময় নদীপাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা আতঙ্কে রাত পার করেন।
ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। পানি কিছুটা কমেছে ঠিকই, কিন্তু নতুন করে বৃষ্টি হলে আবার সমস্যা হবে।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি এখন বিপদসীমার নিচে রয়েছে। বড় ধরনের ঝুঁকি আপাতত নেই, তবে সতর্কতা অব্যাহত রয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি কমছে। তবে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টিপাত হলে নদীর পানি আবারও বাড়তে পারে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত