

শাহীন শহীদঃ কুুড়িগ্রাম জেলায় চলছে শৈত্য প্রবাহ। আজ ২ জানুয়ারি বৃহঃবার কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা বেড়েই চলেছে।স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ঠান্ডা বেশি হলে আরও রোগীর সংখ্যা বাড়বে। নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার রিক্সা চালক মাইদুল বলেন, যতই ঠান্ডা হোক কাজ তো করা লাগবে। কাজ না করলে খাব কী? তাই বাজারে আসলাম। ভাড়া যদি না পাই তাহলে বউ-বাচ্চা নিয়ে কষ্ট করতে হবে।রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ৯টি উপজেলায় শীতার্ত মানুষের জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং তা বিতরণ চলছে। তবে বরাদ্দের পরিমাণ জনগণের তুলুনায় অনেক কম বলে জানায় সাধারন মানুষ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত