
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৫:১০ পি.এম
তেল ডিপো স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি

চিলমারী, (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে সর্বস্তরের জনগণের গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৯ জানুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে এ গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র তীরে থাকা ভাসমান তেল ডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বেলা ১১টা থেকে ৩ টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক,সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া,কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু,মমিনুল ইসলাম,উপদেষ্টা অধ্যাপক আবু হানিফা, সাংবাদিক নজরুল ইসলাম সাবু প্রমুখ।
উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান তেল ডিপো জ্বালানি তেল সরবরাহ করে এলাকার জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল। হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে ডিপো দুটিতে গত ৬ বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সর্বস্তরের জনগণের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত