
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:২১ পি.এম
দায়িত্ব পালনে সহযোগিতা চান এমপি মাওলানা আজীজুর রহমান
![]()
সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল গাজীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বেনাপোল পোর্ট থানার ৭নং ওয়ার্ড গাজীপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর গাজীপুর এলাকায় আয়োজিত হয় সংবর্ধনা ও ইফতার মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার গণমানুষের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌরসভার আমীর মাওলানা রিয়াসাত আলী এবং পৌর সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম। এছাড়াও বেনাপোল পোর্ট থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
“আজ রমজানের তিনটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই পবিত্র সময়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সঠিকভাবে পালন করতে আপনাদের সহযোগিতা, দোয়া ও গঠনমূলক পরামর্শ চাই।”
এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে শার্শা উপজেলার শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত