
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৯:০৫ পি.এম
বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ ও নকল সিভিট উদ্ধার : কারাদণ্ড এক

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুরে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও ১১কার্টুন নকল সিভিট উদ্ধার। ভ্রাম্যমাণ আদালত এবিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাস কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন। বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি বিরামপুরস্থ এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে অভিযান চালিয়ে চালান। এসময় বিজিবি এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও ১১ কার্টুন নকল সিভিটসহ এরিয়া ম্যানেজার আখরারুজ্জান (৪০) কে আটক করেন। এসময় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নওরীন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন জানান, অবৈধ যৌন উত্তেজক ও নকল সিভিট রাখার দায় স্বীকার করায় এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ড, ৩০ হাজার টকা জরিমানা ও এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত