প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:৩৩ পি.এম
দুই বছরের শিশু হত্যাকান্ড সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাঁধা
![]()
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু হত্যাকান্ডের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি।সরেজমিন ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি তিন সাংবাদিককে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চিলমারীর সাংবাদিক সমাজ।
জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা সিদ্দিকা আশুরা(২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হলেও এত দিনে আসামী শনাক্ত করতে পারেনি পুলিশ।সোমবার (২০এপ্রিল) এ ঘটনার অনুসন্ধানী নিউজ করতে বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা সরেজমিনে যায়। এসময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে তথ্য নিতে গেলে ওই এলাকার বাসিন্দা মহিউদ্দিন নামে এক ব্যাক্তি কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি এস এম রাফি, সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু ও ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকিকে সংবাদ সংগ্রহে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।
সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু জানান, আমরা সাংবাদিকরা অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। সেখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। হঠাৎ মহিউদ্দিন আমাদেরকে চার্জ করতে শুরু করে এবং অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কালবেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, সরেজমিনে সংবাদ প্রকাশের জন্য তথ্য নিতে গেলে হঠাৎ মহিউদ্দিন এসে বলেন আপনারা কিসের সাংবাদিক, ভুয়া সাংবাদিক আপনাদের কার্ড কই? এক পর্যায়ে অকথ্য ভাষা ব্যবহার করে সাংবাদিক সমাজকে হেয় করেন। স্বাধীন সাংবাদিকতায় এমন আচরণ মানা যায় না। কণ্ঠ রোধ করবার এই অপচেষ্টা নিসন্দেহে সত্য ধামাচাপা দেবার পায়তারা। অভিযুক্ত মহিউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মামলাটির তদন্ত চলমান রয়েছে।
চিলমারীতে দুই বছরের শিশু হত্যাকান্ড
সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাঁধা
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু হত্যাকান্ডের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি।সরেজমিন ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি তিন সাংবাদিককে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চিলমারীর সাংবাদিক সমাজ।
জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা সিদ্দিকা আশুরা(২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হলেও এত দিনে আসামী শনাক্ত করতে পারেনি পুলিশ।সোমবার (২০এপ্রিল) এ ঘটনার অনুসন্ধানী নিউজ করতে বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা সরেজমিনে যায়। এসময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে তথ্য নিতে গেলে ওই এলাকার বাসিন্দা মহিউদ্দিন নামে এক ব্যাক্তি কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি এস এম রাফি, সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু ও ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকিকে সংবাদ সংগ্রহে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।
সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু জানান, আমরা সাংবাদিকরা অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। সেখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। হঠাৎ মহিউদ্দিন আমাদেরকে চার্জ করতে শুরু করে এবং অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কালবেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, সরেজমিনে সংবাদ প্রকাশের জন্য তথ্য নিতে গেলে হঠাৎ মহিউদ্দিন এসে বলেন আপনারা কিসের সাংবাদিক, ভুয়া সাংবাদিক আপনাদের কার্ড কই? এক পর্যায়ে অকথ্য ভাষা ব্যবহার করে সাংবাদিক সমাজকে হেয় করেন। স্বাধীন সাংবাদিকতায় এমন আচরণ মানা যায় না। কণ্ঠ রোধ করবার এই অপচেষ্টা নিসন্দেহে সত্য ধামাচাপা দেবার পায়তারা। অভিযুক্ত মহিউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মামলাটির তদন্ত চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত